২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলের পাক-দূতাবাসের বাইরে আফগানদের ব্যাপক বিক্ষোভ

পাক-আফগান সীমান্ত সংঘর্ষের প্রতিবাদে কাবুলের পাকিস্তানি দূতাবাসের বাইরে বুধবার বিক্ষোভে শামিল হয়েছে হাজার হাজার আফগান। তারা ‘পাকিস্তান নিপাত যাক’, ‘মুশাররফ নিপাত যাক’ বলে স্লোগান দেয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 08:18 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

গত সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে বড় ধরনের সংঘর্ষে ৭ আফগান নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষেই উত্তেজনা বিরজ করছে। সম্প্রতি কয়েকদিনে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানে কয়েকটি বিক্ষোভ হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার পাক দূতাবাসের সামনে বিক্ষোভ হল।

এর আগে দু’দিনের সীমান্ত সংঘর্ষে পাকিস্তানি সেনারা আফগান অংশে ঢুকে পড়ে পুলিশ ও শিশু মিলিয়ে ১৩ জনকে হত্যা করে।

আফগান পররাষ্ট্রমন্ত্রণালয় একথা বলেছে।

তবে দূতাবাসের বাইরে আফগানদের বিক্ষোভ সম্পর্কে পুলিশ বলেছে, দূতাবাসে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া এবং সেখানে কোনো সগিংসতার ঘটনা ঘটেনি। বিক্ষোভকারীরা এর আগেও  কাবুলে পাকিস্তানের মিশন ভেস্তে দেওয়ার চেষ্টা করেছে বলে নজির রয়েছে।

 বুধবার দূতাবাসের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীরা লাউডস্পীকারে পাকিস্তান-বিরোধী স্লোগান দেয়। বিক্ষোভকারী হজরত জাজাই চীৎকার করে বলেন, “আমরা পাকিস্তানকে উচিত শিক্ষা দেব।”

আফগানিস্তানে তালেবান তৎপরতা বেড়ে যাওয়ার পর থেকেই গত ১৮ মাসে পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। তালেবান বিদ্রোহী হামলার জন্য দু পক্ষই একে অপরকে দোষারোপ করছে।

বুধবার বিক্ষোভকারীরা বেশিরভাগই আসে পাকতিয়া প্রদেশ থেকে।  ওই প্রদেশেই সীমান্ত সংঘর্ষ ঘটেছিলো। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় পাকিস্তনের বিরুদ্ধে কড়া ভাষার এক বিবৃতি ইসু করে বলেছে, “এ অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করে এমন কর্মতৎপরতা পাকিস্তানকে বন্ধ করতে হবে।”