২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহযুদ্ধে নিখোঁজদের খুঁজতে নেপাল সরকারকে রেডক্রসের আহ্বান

মাওবাদী ও সরকারের মধ্যকার গৃহযুদ্ধের সময় নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে নেপালের অন্তর্বর্তী সরকারকে একটি প্যানেল গঠনের আহ্বান জানিয়েছে রেডক্রস। ক্ষমতা ভাগাভাগি সংক্রান্ত ঐতিহাসিক এক চুক্তির মাধ্যমে মাওবাদীরা বর্তমানে নেপালের অন্তর্বর্তী সরকারের অংশ হলেও রাজতন্ত্রের বিরুদ্ধে এক দশক ধরে লড়াই করেন তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 12:12 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

গৃহযুদ্ধের সময় মাওবাদী ও স্বল্প প্রশিক্ষিত সরকারি সেনারা মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে। এ সময় ১৩ হাজারেরও বেশি নেপালি নিহত হওয়ার পাশাপাশি প্রায় এক হাজার ব্যক্তি নিখোঁজ হন।

সোমবার রাতে দেওয়া রেডক্রসের এক বিবৃতিতে বলা হয়, “মানবতার জন্য দুঃখজনক এ বিষয়টি সমাধানে সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছে রেডক্রস। এ কাজে সরকারকে সহায়তা করতে নিজেদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত বিনিময়েও রাজি আছে তারা।”

গত ফেব্র“য়ারি মাসে রেডক্রস ৮১২ জনের একটি তালিকা প্রকাশ করে, যারা ওই গৃহযুদ্ধের সময় নিখোঁজ হন। এদের মধ্যে কয়েকজন নারীও আছেন।