উত্তর প্রদেশ রাজ্য সরকারের নেতৃত্বে মায়াবতীর দল
উত্তর প্রদেশ রাজ্য সরকারের ক্ষমতায় এল মায়াবতীর নেতৃত্বাধীন নিম্নবর্ণের রাজনৈতিক দল বহুজন সমাজ পার্টি।
উত্তর প্রদেশের ৪০৩ আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টি (বিএসপি) জিতেছে ২০৬ টি আসন। এর মধ্য দিয়ে এই প্রথম ভারতের সবচেয়ে জনবহুল এবং ১৭ কোটি ভারতীয়র আবাসস্থল, উত্তরপ্রদেশের সংখ্যাগরিষ্ঠ সরকারের নেতৃত্বে এল নিম্নবর্ণের এই দলটি।
রোববার লাক্ষ্মৌয় উত্তর প্রদেশে মূখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মায়াবতী। এ নিয়ে চারবার মূখ্যমন্ত্রী হলেন তিনি।
দেশের বৃহত্তম বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনে বেশি আসন পায় নি। প্রদেশের একসময়কার শক্তিশালী দল এবং বর্তমানে ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টিও নির্বাচনে ভালো ফল করতে পারেনি। নির্বাচনী প্রচারাভিযানে প্রাধান্য পেয়েছিলো মূলত স্থানীয় বিভিন্ন ইসু।
নির্বাচনের ফলাফল আগামী বছরে অনুষ্ঠিতব্য ১০টি প্রদেশের নির্বাচন এবং ২০০৯ সালের জাতীয় নির্বাচনের জন্য কংগ্রেস ও বিজেপি’র রাজনৈতিক নির্দশনালাভে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
ভারতে দলিতদের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত বিএসপি নির্বাচনী ফলে আগের সব হিসাব-নিকাশকে উল্টে দিয়েছে। নির্বাচন পূর্ব বিভিন্ন জরিপে এমনকী নির্বাচনের প্রাথমিক ফলেও মায়াবতীর দল সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলেই মনে করা হচিছল।
কিন্তু সম্প্রতি মায়াবতীর দলে দলিত ছাড়াও ব্রাহ্মণ সহ মুসলিম প্রার্থীদের নিয়ে দলের ভিত সম্প্রসারণ করায় দলটি ফলাফলে বড় ধরনের সাফল্য অর্জন করেছে।
দলের নেত্রী মায়াবতী দলিত স্কুল শিক্ষক থেকে রাজনীতিবিদ হয়েছেন। বিশ্লেণকরা বলছেন, ব্রাম্মণ এবং মুসলিমরা আঞ্চলিক সমাজবাদী পার্টির দুর্নীতি এবং ব্যাপক অপরাধ সংগঠিত হতে দেখে বীতশ্রদ্ধ হয়ে ‘বিএসপি’কেই ভোট দিয়েছে।
মূখ্যমন্ত্রী হিসাবে শপথ নেয়ার পর মায়াবতী রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা জঙলি শাসনের অবসান ঘটাব এবং অপরাধীদের জেলে পাঠাব। ওটাই তাদের জায়গা।”
বিজেপির মুখপাত্র রবি শংকর প্রসাদ সাংবাদিকদের বলেন, “উত্তর প্রদেশের জনগণ এখন মায়াবতীর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে আপনাদের জানাতে চাই, আমি ২০০৯ সালের জাতীয় নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আশাবাদী।”
