আল-কায়েদার হাতে তিন ইরাকি কর্মকর্তা নিহত
ইরাকে আল কায়েদার নেতৃত্বাধীন দল ‘ইসলামিক স্টেট ইন ইরাক’ আটক তিন ইরাকি কর্মকর্তাকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের একটি ভিডিওচিত্রও প্রকাশ করেছে তারা।
একইসঙ্গে দলটি বলেছে, তাদের মুক্তিদানের জন্য যেসব দাবি করা হয়েছিল সরকার তা অগ্রাহ্য করেছে।
ভিডিওচিত্রে দেখা গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে কালো মুখোশ পরিহিত এক জঙ্গি ইরাকি কর্মকর্তাদের মাথায় পিস্তল দিয়ে গুলি করছে এবং সে সময় রাস্তা দিয়ে গাড়ি চলছিল। নির্জন জায়গার পরিবর্তে প্রকাশ্যে হত্যার ভিডিও এর আগে ইরাকি জঙ্গিদের খুব একটা করতে দেখা যায়নি।
ইরাকে গেরিলাদের ব্যবহৃত একটি ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওচিত্রে আরও দেখা গেছে, ওই তিন কর্মকর্তা জঙ্গিদের সামরিক পোষাক পরা এবং চোখ বাঁধা অবস্থায় রাস্তার উপর হাটু গেড়ে দাঁড়িয়ে আছে।
আর হত্যার সময় অন্য জঙ্গিরা চিৎকার করে বলছে, “আল্লাহ মহান।”
বাগদাদের একটি মসজিদ ও একটি হাসপাতাল থেকে গ্রেপ্তারকৃত কয়েকজনের একটি গ্রুপের মুক্তির দাবি করেছিল জঙ্গিরা।
একটি অন-স্ক্রিন বিবৃতিতে গ্রুপটি বলেছে, “ইসলামিক স্টেট’ এর শর্তগুলোর ব্যাপারে কোনো সাড়া না পাওয়ায় মসুল প্রদেশের শরিয়া আদালত সিদ্ধান্ত নিয়েছে যে, কর্নেল খালেদ আহমাদ হুসেইনি ও তার দুই সহযোগীর বিরুদ্ধে প্রয়োগ করা হবে আল্লাহর আইন।”
বন্দুকের সামনে দাঁড়িয়ে হুসেইন বলেন, “স্বৈরতান্ত্রিক সরকারের সঙ্গে যারা কাজ করছেন আমি তাদের পরামর্শ দিচ্ছি অনুভূতির জায়াগায় ফিরে যাওয়ার এবং মুজাহিদদ ও ইসলামিক স্টেট ইন ইরাক এর সঙ্গে কাজ করার।”
সে সময় হুসেইনের দুই সহযোগি তার কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
ভিডিওচিত্রে তারা তাদের পরিচয়ও বলেন। কিন্তু তাদের স্বর খুব কম থাকায় তা শোনা যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার গ্রুপটি অপহৃত নয় ইরাকি পুলিশ ও সেনা কর্মকর্তাকে হত্যার একটি ভিডিওচিত্র প্রকাশ করে।
