২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলফোভিজের পদত্যাগ চান বিশ্ব ব্যাংক পরিষদের অধিকাংশ সদস্য

বিশ্ব ব্যাংক পরিষদের অধিকাংশ সদস্য দেশ মনে করে যে সংস্থাটির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করা উচিত পল উলফোভিজের।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 May 2007, 12:20 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

ব্যাংকটির উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সদস্যরা শুক্রবার এ কথা জানিয়েছে।

পরিষদে একটি উন্নয়নশীল দেশের এক সূত্র জানায়, “এটা এখন খুবই পরিস্কার যে সদস্যদের অধিকাংশ মনে করছে, উলফোভিজের অবশ্যই পদত্যাগ করা উচিত।” প্রসঙ্গত এ উন্নয়নশীল দেশটি উলফোভিজের অব্যাহত নেতৃত্বকে সমর্থন না করার জন্য দিকনির্দেশনা দিয়েছে বিশ্ব ব্যাংক পরিষদে তাদের প্রতিনিধিকে।

রয়টার্সকে সূত্রটি জানায়, “আমরা বিশ্বাস করি উলফোভিজের নেতৃত্বে বিশ্ব ব্যাংক চলতে পারে না ।”

বান্ধবী ও বিশ্ব ব্যাংকের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ শাহা রিজার পদোন্নতির জন্য উলফোভিজ তার ক্ষমতার অপব্যবহার করেছেন কিনা সে বিষয়ে এ সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল ২৪ সদস্য বিশিষ্ট বিশ্ব ব্যাংক পরিষদের। কিন্তু আগামী সপ্তাহের আগে ওই বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে না বলে জানিয়েছে তারা।

প্রসঙ্গত, বান্ধবীকে অনৈতিক সুবিধা দেওয়ার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে আসছেন সংস্থাটির কর্মচারিরা। পাশপাশি বিঘ্নিত হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় দারিদ্র বিমোচন সংস্থাটির কার্যক্রম।

পরিষদের নৈতিকতা বিষয়ক কমিটির কাছ থেকে রিজার বিষয়ে পরামর্শ নিয়েছেন বলে জানিয়েছেন উলফোভিজ।

কত সংখ্যক সদস্য দেশ মনে করে যে উলফোভিজের পদত্যাগ করা উচিত-এ প্রশ্নের জবাবে সূত্রটি রয়টার্সকে বলেন, “৫০ শতাংশের বেশি।”

যদিও পরিষদের উন্নত বিশ্বের একটি দেশের কর্মকর্তা বলেছেন, উলফোভিজের বিদায়ের বিষয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি। আর রিজার পদোন্নতির ক্ষেত্রে তিনি ব্যাংকটির শৃঙ্খলা লঙ্ঘন করেছেন কিনা সে বিষয়ে একটি প্যানেলের তদন্তের সঠিক জবাব দেওয়ার জন্য উচিত হবে তাকে সময় দেওয়া।