২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন প্রতিনিধি পরিষদে নতুন যুদ্ধব্যয় বিল অনুমোদন, ভেটো দেবেন বুশ

বুশের ভেটো হুমকি অগ্রাহ্য করেই মার্কিন প্রতিনিধি পরিষদে নতুন যুদ্ধব্যয় বিল অনুমোদন করেছেন ডেমোক্রেটরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 May 2007, 12:45 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

এই বিলে মাত্র দুই তিন মাস যুদ্ধ খরচ দেওয়া হচ্ছে বুশকে। ভবিষ্যতে তহবিল অনুমোদনের কোনো নিশ্চয়তাও থাকছে না বুশ প্রশাসনের জন্য। নতুন বিলটিতেও ভেটো দেওয়ার কথা বলেছেন বুশ।

ডেমোক্রেটদের আনা বিলটি পাস হয় ২২১-২০৫ ভোটে। ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের জন্য চার হাজার ২৮০ কোটি ডলারের জরুরি তহবিল অনুমোদন করা হয়েছে এ বিলে।

নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইরাক যুদ্ধ অবসানে বুশ প্রশাসনকে বাধ্য করতে পাঁচ হাজার ২৮০ কোটি ডলারের অতিরিক্ত যুদ্ধ তহবিলের বিষয়টি জুলাইয়ের শেষ নাগাদ পর্যন্ত ঝুলিয়ে রাখতে চাইছেন ডেমোক্রেটরা। এ বিলে বলা হয়েছে ইরাক যুদ্ধ নিয়ে জুলাই নাগাদ বুশ প্রশাসনের পরবর্তী অগ্রগতি বিবেচনা সাপেক্ষে সেপ্টেম্বরে এ অতিরিক্ত তহবিল ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কিন্তু বুশ কোনোরকম শর্ত ছাড়া এখনই পুরো যুদ্ধব্যয় হাতে পেতে চাইছেন। ওদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসও ডেমোক্রেটদের দুবারে যুদ্ধব্যয় দেওয়ার পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “এতে পেন্টাগন বাজেট নিয়ে দুঃস্বপ্নের মধ্যে পড়বে।” সে কারণেই এই বিলে ভেটো দিতে তৎপর প্রেসিডেন্ট বুশ।

বুধবার বুশের সঙ্গে টর্নেডোদুর্গত কানসাস পরিদর্শনে যাওয়ার প্রাক্কালে হোয়াইট হাউসের মুখপাত্র টনি øো সাংবাদিকদের বলেন, “তহবিলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ এবং কিছু ব্যয়ের খাতও প্রথমবার ভেটো দেওয়ার সময় তুলে ধরা হয়েছিল। বিলে এখনও সেগুলো উলে¬খ রয়েছে।”

বিলটি বর্তমানে যে অবস্থায় আছে প্রেসিডেন্ট বুশ তাতেই ভেটো দেবেন কিনা জিজ্ঞেস করা হলে øো বলেন, “হ্যাঁ”।

এদিকে, বুশের হুঁশিয়ারিতে অসন্তোষ প্রকাশ করে পার্লামেন্টের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, “আমাদের এই বিল সেনাদের জন্য অর্থায়ন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা এবং যুদ্ধ শেষ করার পদক্ষেপ সম্বলিত একটি পূর্ণাঙ্গ বিল। আমাদের এই শুভ প্রচেষ্টায় প্রেসিডেন্ট কেবল আরেকবার ভেটো দেওয়ারই প্রতিক্রিয়া জানালেন।”

ডেমোক্রেট দল প্রস্তাবিত ১২ হাজার ৪০০ কোটি ডলারের প্রথম যুদ্ধব্যয় বিলে ভেটো দিয়েছিলেন প্রেসিডেন্ট বুশ। ওই বিলে যুদ্ধব্যয় অনুমোদনের শর্ত হিসেবে ইরাক থেকে পর্যায়ক্রমে সেনা ফিরিয়ে আনার কথা বলা হয়েছিল।

সে সময় বুশ জানান, সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়া সংক্রান্ত যেকোনো প্রস্তাবে তিনি ভেটো দেবেন।ওই প্রস্তাবে আগামী ১ অক্টোবর থেকে সেনা প্রত্যাহার শুরুর দাবি জানানো হয়েছিল।

হোয়ার মঙ্গলবার বলেন, ইরাক ও আফগানিস্তানে চলমান যুদ্ধের খরচ মেটাতে বরাদ্দকৃত অর্থ শেষ হওয়ার আগেই তিন হাজার কোটি ডলারেরও বেশি অর্থ ছাড় করাতে চান ডেমোক্রেটরা। এছাড়া, যোদ্ধাদের স্বাস্থ্যসেবা ও অন্যান্য সেনা কার্যক্রম অব্যাহত রাখতে আরও এক হাজার কোটি ডলার ছাড়ের পরিকল্পনা করছেন তারা।

হাউস অ্যাপ্রিসিয়েশন কমিটির প্রধান ও উইসকনসিন থেকে নির্বাচিত ডেমোক্রেট সিনেটর ডেভিড ওবে ও পেনসিলভানিয়া থেকে নির্বাচিত ডেমোক্রেট সিনেটর জন মুর্থা যৌথভাবে ওই প্রস্তাবটির খসড়া তৈরি করেছেন। ওবে বলেন, “এতে প্রেসিডেন্টের অনুরোধ অনুযায়ী, তার পরিকল্পনায় সফল হতে তাকে আরও দুমাস সময় দেওয়া হচ্ছে।”

এ সময়ের মধ্যে ১৩ জুলাই কংগ্রেসে দেওয়া ভাষণে ইরাক পরিস্থিতির কতোটা অগ্রগতি হচ্ছে তা জানাতে হবে বুশকে। এছাড়া, মার্কিন বাহিনীর কাছ থেকে ইরাকি বাহিনীর দায়িত্ব বুঝে নেওয়া, তেল থেকে অর্জিত আয় বণ্টন সংক্রান্ত আইন প্রণয়ন এবং অভ্যন্তরীণ রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইরাক কী করছে সে সম্পর্কেও জানাতে হবে তাকে।

নতুন প্রস্তাব অনুযায়ী, বুশের ভাষণ পর্যালোচনা করতে কংগ্রেস সময় পাবে প্রায় ১০ দিন। এরপর জুলাই মাসের শেষ নাগাদ কংগ্রেস সিদ্ধান্ত নেবে, প্রায় পাঁচ হাজার কোটি ডলারের জরুরি যুদ্ধব্যয় সংক্রান্ত অর্থ অবিলম্বে ছাড় করা হবে, নাকি ইরাক থেকে সেনাদের ফিরিয়ে নিতে এ অর্থ ব্যয় হবে।