২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুষ্ঠু প্রক্রিয়ায়’ উলফোভিজ বিতর্কের অবসান চায় যুক্তরাষ্ট্র

তদন্ত প্যানেলের অভিযোগের জবাব দেয়ার জন্য উলফোভিজকে পর্যাপ্ত সময় দেওয়াসহ ‘সুষ্ঠু প্রক্রিয়ায়’ তাকে নিয়ে সৃষ্ট বিতের্কর অবসান ঘটাতে বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 May 2007, 03:13 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

এর আগে বিশ্বব্যাংক তদন্ত প্যানেল জানায়, উলফোভিজ তার বান্ধবী শাহারিজাকে উচ্চ বেতনের পদন্নোতি দিয়ে ব্যাংকের স্বার্থ পরিপন্থী কাজ করেছেন এবং নিয়ম ভঙ্গ করেছেন। তবে এই অপকর্মের জন্য তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া উচিত প্যানেল তা সুপারিশ করেনি।

উলফোভিজের ভাগ্য নির্ধারণের জন্য বিশ্বব্যাংকের ২৪-জাতি বোর্ডের শুক্রবারই বৈঠকে বসার কথা। যুক্তরাষ্ট্র তার আগেই উলফোভিজ বিতর্ক সুষ্ঠু প্রক্রিয়ায় সমাধানের আহ্বান জানাল।

মার্কিন রাজস্ব মন্ত্রী হেনরি পলসনের কথা উল্লেখ করে রাজস্ব বোর্ডের মুখপাত্র ম্যাক লাফলিন রয়টার্সকে বলেন, “পলসন শুরু থেকেই বলে আসছেন উলফোভিজ একজন নিবেদিতপ্রাণ সরকারি কর্মচারি। এ কারণে তার ব্যাপারটি নিয়ে তড়িঘড়ি কোনো বিচারকাজে না গিয়ে বরং সুষ্ঠু প্রক্রিয়ায় বিচার-বিবেচনা করে দেখা উচিত।”

ম্যাকলাফলিন আরও বলেন, উলফোভিজ এই সুষ্ঠু বিবেচনা পাওয়ার দাবী রাখেন। আর এর পাশাপাশি এড হক কমিটির রিপোর্টের জবাবে কিছু বলার জন্যও পর্যাপ্ত সময় পাওয়া দাবী রাাখেন তিনি। উলফোভিজের জন্য এটুকু করা নাহলে তা ব্যাংকের দৈন্যতারই বহি:প্রকাশ হবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে, উলফোভিজের আইনজীবী বব বেনেট মঙ্গেলবার বলেছেন, তার মক্কেলকে বিশ্বব্যাংক প্যানেলের অভিযোগের জবাবে কিছু বলার জন্য অন্ততপক্ষে ৫ দিন সময় দেওয়া উচিত।

বিশ্বব্যাংকের আইনেই তদন্তনাধীন কোনো স্টাফের জন্য এই সময় বেঁধে দেয়া আছে। উলফোভিজ আগামী সোমবার পর্যন্ত সময় চেয়েছেন। কিন্তু প্যানেল তাকে এত সময় দিতে রাজি নয়।

উলফোভিজের পক্ষ থেকে বেনেট এই আচরণকে অত্যন্ত অন্যায় আখ্যা দিয়েছেন। তার মতে, বেশি সময় পেলে সবার পক্ষেই ঠন্ডা মাথায় রেকর্ড পর্যালোচনা করা এবং বিচার বিশ্লেষণ করে দেখা সম্ভব।

যুক্তরাষ্ট্র কিংবা উলফোভিজের আইনজীবীর এই বক্তব্যের ব্যাপারে বিশ্বব্যাংক অনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তবে ব্যাংকের বোর্ডে দুই সূত্র জানান, ব্যাংকের ঊর্ধ্বতন পরিচালকরা

বৃহস্পতিবার বৈঠকে বসে উলফোভিজের ভাগ্য নির্ধারনের সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে একটি প্রক্রিয়া চূড়ান্ত করবেন।