২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের দেড়শ বছর পূর্তি

সিপাহী বিদ্রোহের দেড়শ বছর পূর্তি উৎসব পালিত হচ্ছে ভারতে। সোমবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে পাঁচদিন। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে পরিচিত ওই বিদ্রোহ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 May 2007, 05:07 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

১৮৫৭ সালের ওই দিনটিতে ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত কয়েকশ ভারতীয় সেনা রাজধানী দিল্লির ৪০ মাইল উত্তরে মীরাট শহরে বিদ্রোহ করেন। তাদের উদ্দেশ্য ছিল রাজধানী দখল করা। কিন্তু সে উদ্দেশ্য সফল হয়নি। ব্রিটিশ সেনাদের সামনে অসহায়ের মতো আত্মসমর্পণ করতে বাধ্য হন তারা। মারা যান দুই পক্ষের শত শত সেনা।

ব্রিটিশ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহের সেই দিনটিতে স্মরণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১০ হাজার ভারতীয় তরুণ রাস্তায় নেমে আসেন দেশাত্মবোধক গান গাইতে গাইতে। রঙবেরঙের ব্যানার আর পোস্টার নিয়ে সমাবেশে যোগ দেন তারা। এদের কারো পরনে ছিল তৎকালীন ভারতীয় সেনার পোশাক, করো পরনে ব্রিটিশ সেনা কর্মকর্তার। চলমান রঙিন মঞ্চে চড়ে তারা খেলনা তলোয়ার আর গাদা বন্দুক নিয়ে পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন।

সমাবেশটি পাঁচদিন পর ১১ মে পোঁছবে রাজধানী দিল্লিতে। দেড়শ বছর আগে ঠিক এদিনেই বিদ্রোহী ভারতীয় সেনারা ব্রিটিশ সেনা কর্মকর্তাদের জন্য নির্ধারিত আবাসস্থলের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং কর্মকর্তাদের পরিবারপরিজনের ওপরও হামলা চালান।

মূলত ভারতীয় সেনাদের হাতে আসা রাইফেলের গুলি নিয়ে প্রথম অসন্তোষের শুরু। অভিযোগ উঠেছিল, ব্যবহারের আগে দাঁত দিয়ে ছিড়তে হতো এমন গুলিগুলোতে গরু ও শুকরের চর্বি যোগ করা হতো। ধর্মীয় অনুশাসনের কারণে হিন্দু সেনাদের কাছে গরুর এবং মুসলমান সেনাদের কাছে শুকরের চর্বি নিষিদ্ধ বস্তু। এর প্রতিবাদ জানাতে ব্রিটিশ সহযোদ্ধাদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেন ভারতীয় সেনারা। আর ওই প্রতিবাদ পরবর্তীতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার বিদ্রোহ গড়ে তুলতে উদ্বুদ্ধ করে ভারতীয়দের।

সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলের অবসান ঘটিয়ে ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ এলাকার শাসনভার সরাসরি হাতে তুলে নেয় ব্রিটিন সরকার।

দিনটি উপলক্ষে আয়োজিত সমাবেশ উদ্বোধন করে ক্রীড়ামন্ত্রী মনি শংকর আয়ার বলেন, “আজকের এই সমাবেশে আগতদের মধ্যে সেই চেতনার প্রতিফলন দেখা যাচ্ছে যা দেখা গিয়েছিল ১৮৫৭ সালের সেই দিনটিতে। কিন্তু গান্ধীজীর অহিংস নীতির কথা আমাদের ভুলে গেলে চলবে না।”