কানসাসকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করলেন বুশ
যুক্তরাষ্ট্রে টর্নেডো দূর্গত কানসাস অঙ্গরাজ্যের কিওয়া কাউন্টিকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ টর্নেডোয় এখানে ৯ জনের প্রাণহানি ঘটে।
কানসাসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইতোমধ্যেই সাহায্য সরবরাহ এবং পুনর্গঠন কাজ শুরু করার নির্দেশও দিয়েছেন বুশ।
শুক্রবার ১৬৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় ১৮০০ লোকের বসতিপূর্ণ শহর গ্রীন্সবার্গের বেশিরভাগ বাড়ীঘরই মাটিতে মিশে গেছে। এতেই ৮ জনের প্রাণহানি ঘটে।
কাছাকাছি এলাকা স্ট্যাফোর্ড কাউন্টিতে নিহত হয় আরও একজন।
রোববার বুশ ওই ওই এলাকাকে দূর্যোগপূর্ণ এলাকা ঘোষণা দিয়ে বলেন, “এতগুলো প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত।” মৃতদের আত্মার শান্তি কামনা করে বুশ এদিন ওয়াশিংটনে গীর্জায় প্রার্থনায়ও শামিল হন।
তিনি বলেন, “এই এলাকা আবার আগের মতো হয়ে যাবে বলেই আমি বিশ্বাস করি।”
বুশের এই ঘোষণার মধ্য দিয়ে কিওয়া কাউন্টিতে পুনর্গঠন কাজ শিগরিরিই শুরু হবে বলে মনে করা হচ্ছে। পুনর্গঠনকাজের মধ্যেঅস্থায়ী বাড়ী নির্মাণ করাসহ ভাঙ্গা বাড়ী মেরমত এবং জনগণের ক্ষয়ক্ষতি পোষানোর ব্যবস্থা করা হবে। হোয়াইট হাউস একথা বলেছে।
