যুক্তরাষ্ট্রে ব্যাংক একাউন্ট চায় উত্তর কোরিয়া
নিউইয়র্কের একটি ব্যাঙ্কে একাউন্ট খুলে তাতে ম্যাকাও ব্যাংকের তহবিল স্থানান্তরের অনুমতি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে দাবী জানিয়েছে উত্তর কোরিয়া। জাপানের একটি পত্রিকা একথা জানিয়েছে।
ওয়াশিংটনের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে মাউনিচি পত্রিকা জানায়, যুক্তরাষ্ট্র পিয়ংইয়ং এর প্রস্তাব নাকচ করে দিয়েছে।
১৩ ফ্রেবুয়ারি সম্পাদিত ছয়-জাতির চুক্তি অনুযায়ী, উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি বন্ধে ৬০ দিন সময়সীমা বেঁধে দেয়া হয়।
কিন্তু পিয়ংইয়ং এ নির্ধারিত সময়সীমায় তা করতে ব্যর্থ হয় ।
জাপানের দৈনিক প্রত্রিকাটি নাম না প্রকাশ করে উত্তর কোরিয়ার এক কর্মকর্তার উদ্ধৃতি দিযে বলেছে,“ অর্থনৈতিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিশ্বাসযোগ্যতা ক্ষুন্ন করেছে। তাদের অবশ্যই এটি সংশোধন করা উচিত। আমরা যুক্তরাষ্ট্রের অন্য আরেকটি ব্যাংকে এ তহবিল স্থানান্তরের মাধ্যমে এ তহবিলের সচ্ছতা প্রমাণ করতে পারি।”
মাউনিচি পত্রিকা আরও জানায়, গত ২৪শে এপ্রিল বুশ প্রশাসনের কোরিয়া বিষয়ক কর্মকর্তা ভিক্টর চো যুক্তরাজ্যে উওর কোরিয়ার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার পর উওর করিয়া এ দাবি তোলে।
শুক্রবার জাপানের গণমাধ্যম পররাষ্ট্রমন্ত্রী তারো আসোর উদ্ধৃতি দিয়ে বলেছে, পিয়ংইয়ং এর পারমাণবিক কার্যক্রম বন্ধের বিষয়ে ছ-জাতি আলোচনা যত দ্রুত সম্ভব পরের সপ্তাহে শুরু হবে। ফলে আশা করা যাচ্ছে ওয়াশিংটন উত্তর কোরিয়ার তহবিল স্থানান্তরের বিষয়টি অতি দ্রুত সমাধান করবে।
