স্ত্রীর শোকে কবরে ৬ বছর!
স্ত্রীর শোকে ৬ বছর ধরে কবরে শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন ভারতের প্রত্যন্ত গ্রামের এক বৃদ্ধ।
ঝাড়খন্ডের সেই গ্রামে প্রেমিক এই বৃদ্ধকে একনজর দেখার জন্য প্রতিদিন ভীড় জমাচ্ছে হাজার হাজার মানুষ।
বৃদ্ধ বসন্ত রায়ের দাবি, তার বয়স ১০৩। তাদের হিন্দু-গোত্রে মৃতদের কবর দেওয়া হয়। ’৯০ দশকের শেষে মারা যান তার স্ত্রী।
শোকাহত বসন্ত রায় স্ত্রীর কবরের পাশে নিজের কবর খুঁড়ে তাতেই শুয়ে কাল কাটাচ্ছেন আর মৃত্যু কামনা করছেন। কবরের ঘাস-লতাপাতা পরিস্কার করেই দিন কাটে তার।
সরকারি এক উর্দ্ধতন কর্মকর্তা শ্যাম নারায়ণ রাম জানিয়েছেন, “ওই বৃদ্ধ প্রতিদিনই নিজের কবর পরিস্কার করে মৃত্যুর প্রতীক্ষায় সময় কাটান। হয়ত এতেই তার শান্তি।”
