২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সেনাবাহিনীর বাসে বোমা হামলা, নিহত ১

আফগানিস্তানে সেনাবাহিনীর একটি বাসের ওপর দূরনিয়ন্ত্রিত বোমার হামলায় বাসচালক নিহত এবং সাত সেনাসহ ১৪ জন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 May 2007, 11:02 AM

Updated : 26 Apr 2022, 02:18 PM

বৃহস্পতিবার সকালে রাজধানী কাবুলে ওই ঘটনা ঘটে। তালেবানরা এর দায় স্বীকার করেছে।

তালেবান জঙ্গিদের এক মুখপাত্র দাবি করেন, রাস্তার পাশে বোমাটি পুঁতে রাখা হয়েছিল এবং দূরনিয়ন্ত্রিত ব্যবস্থায় এটির বিস্ফোরণ ঘটানো হয়। সকালের ব্যস্ত সময়ের আগে ভিড়ের মধ্যে ওই হামলা চালানো হয়। বাসটি সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকদের নিয়ে তাদের কর্মস্থলের দিকে যাচ্ছিল।

এ বছর আফগান ও বিদেশি সেনাদের ওপর আত্মঘাতী হামলাসহ বেশ কয়েক দফা হামলা হয়েছে। তালেবানরা এসব হামলার দায় স্বীকার করে পশ্চিমা বিশ্ব সমর্থিত কারজাই সরকারের ওপর হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

এর আগে বুধবার রাতে পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য উস্তাদ ফরিদকে তার বাড়ির বাইরে গাড়ির ভেতরে গুলি করে হত্যা করা হয়। তিনি ১৯৯০ এর দশকের গৃহযুদ্ধের সময় অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রীর ছিলেন। তিনি হলেন এ বছর আফগানিস্তানে নিহত দ্বিতীয় আইনপ্রণেতা। তবে তিনি ব্যক্তিগত কোন্দলের কারণে নিহত হন বলে ধারণা করা হচ্ছে।