২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওলমার্টকে পদত্যাগের আহ্বান জানালেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি বুধবার প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 May 2007, 08:46 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

লিভনি বলেন, তিনি প্রধানমন্ত্রী ওলমার্টকে বলেছেন, তার পদত্যাগ করা উচিত। সেইসঙ্গে ওলমার্টের পরিবর্তে কাদিমা পার্টির নেতা হওয়ার চেষ্টায় নামা উচিত তার (লিভনির)।

লেবানন যুদ্ধে ওলমার্টের কঠোর ভূমিকার সমালোচনা করে তদন্ত রিপোর্ট প্রকাশের পরিপ্রেক্ষিতে ওলমার্টের সঙ্গে এক ব্যক্তিগত বৈঠকের পর লিভনি বলেন, “ প্রধানমন্ত্রীকে বলেছি, তার পদত্যাগ করাটাই ঠিক হবে বলে আমি মনে করি।”

কিন্তু ওলমার্ট ক্ষমতায় থাকারই অঙ্গীকার করেছেন।

লিভনি বলেন, তিনি প্রধানমন্ত্রীকে যা বলেছেন অন্যদের মতও তাই। ওলমার্ট সে কথায় কান দেবেন বলেই তিনি বিশ্বাস করেন। তবে এর ফল কি হবে তা তিনি জানেন না।

লিভনি আরও জানান, তিনি ইসরায়েলে আগাম নির্বাচনের বিরোধীতা করবেন। পাশাপাশি কাদিমা পার্টির ক্ষমতায় থাকা উচিত-এ ব্যাপারেও নানা যুক্তি দেখান তিনি।

লিভনি বলেন, “প্রাথমিকভাবে কাদিমা পার্টির উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন করা। পরে সময় হলে আমি প্রার্থী হওয়ার জন্য আবেদন করব। এখন সরকারের প্রতি জনগণের আস্থা অক্ষ্ন্নু রাখার সময়।”