২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সম্মেলনে যোগ দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানৌচের মোত্তাকি মিসরে এ সপ্তার ইরাক সম্মেলনে যোগ দিচ্ছেন। এ সম্মেলনে প্রতিবেশী দেশ ইরাকে সহিংসতা নিরসনের উপায় খোঁজা হবে। মোত্তাকির মুখপাত্র রোববার একথা জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Apr 2007, 06:43 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলী হোসেইনি রয়টার্সকে সম্মেলনে মোত্তাকির যোগদানের খবরটি নিশ্চিত করেছেন। এর আগে রোববার ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল-মালিকির কার্যালয় ইরানের অংমগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছিলো।

ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসেরও যোগ দেওয়ার কথা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, রাইস ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি।