২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দেহভাজন আল কায়েদা সদস্যকে গ্রেপ্তার করেছে পাকিস্তান

পাকিস্তানি নিরাপত্তা বাহিনী দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশ থেকে সন্দেহভাজন এক আল কায়েদা সদস্যকে গ্রেপ্তার করেছে। একজন গোয়েন্দা কর্মকর্তা শনিবার এ খবর জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Apr 2007, 05:13 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

তালেবান ও আল কায়েদা জঙ্গিদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত পাকিস্তানি গোষ্ঠী অধ্যুষিত একটি এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পরিচয় জানাতে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সন্দেহভাজন লোকটির নাম সালমান জাকারিয়া এবং তিনি বিদেশি। তবে তার জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

গ্রেপ্তার সম্পর্কে রাজধানী ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ খান শেরপাও কোনো ধরনের তথ্য দিতে পারেননি।

আফগানিস্তানে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধে তালেবান সরকারের পতনের পর উজবেক, চেচেন ও আরবসহ আল কায়েদার সঙ্গে সম্পর্কিত অসংখ্য জঙ্গি আফগান সীমান্তবর্তী পাকিস্তানের আইনের শাসনহীন গোষ্ঠী অধ্যুষিত এলাকাগুলোতে পালিয়ে যায়।

জঙ্গি বিতাড়নের লক্ষ্যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক বছরগুলোতে ওয়াজিরিস্তানে কয়েক দফা অভিযান চালিয়েছে। যদিও তারা তাতে তেমন সফলতা না পেয়ে তাদের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে।

গত মাসে সরকারি সেনাদের সমর্থনে তালেবানপন্থীরা দক্ষিণ ওয়াজিরিস্তানে বিদেশি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে হত্যা করেছে তিন শতাধিক ব্যক্তিকে।