চেচেন বিদ্রোহীদের হাতে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৭
চেচেন বিদ্রোহীরা শুক্রবার সকালে রুশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করে ১৭ জনকে হত্যা করেছে। রুশ সেনাবাহিনীর কয়েকটি সূত্রকে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স বার্তাসংস্থা এ খবর জানিয়েছে।
এদিকে আরআইএ বার্তাসংস্থা কয়েকজন রুশ সেনাতে উদ্ধৃত করে জানায়, সংঘাতমুখর চেচনিয়া প্রদেশের দক্ষিণে শাতোই শহরে অভিযান চালানোর সময় বিদ্রোহীরা এমআই-এইট হেলিকপ্টারটি ভূপাতিত করে।
নিহতদের ১৪ জন সেনা এবং তিনজন হেলিকপ্টারের ক্রু বলে ইন্টারফ্যাক্স জানায়। এরপর সেখানে রুশ সেনা ও বিদ্রোহীদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়।
