২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলা চালাবে ইরান’

ইরান তাদের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে হামলার শিকার হলে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো এবং ইসরায়েলে পাল্টা হামলা চালাবে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সরকারি বার্তাসংস্থা ইরনা বৃহস্পতিবার একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Apr 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

ইরানের নিরাপত্তা বিষয়ক উপস্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বাকের জোলগাদর বলেন, “(ইরানের) দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে হাত থেকে কোথায় নিরাপদ থাকবে আমেরিকা? প্রতিদিনই আমরা হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারি।”

তিনি বলেন “দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইরান আমেরিকার মিত্র হিসেবে ইসরায়েলকে হুমকি দিতে পারে।”

পশ্চিমের আশঙ্কা একটি আণবিক বোমা তৈরির চেষ্টা করছে ইরান। যদিও তেহরান বলে আসছে, তাদের আণবিক কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য।

এদিকে তুরস্কের রাজধানী আঙ্কারায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানা বলেছেন, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার ইরানের সঙ্গে তার আলোচনায় কোনো ‘বিরাট সফলতা’ তিনি আশা করেন না। সোলানা ও ইরানের শীর্ষ পরমাণু আলোচক আলী লারিজানি বুধবার জানান, তাদের আঙ্কারা আলোচনায় অগ্রগতি হয়েছে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধরণ কর্মসূচি নিয়ে সৃষ্ট অচলবস্থা নিরসনের লক্ষ্যে অনুষ্ঠিত হয় ওই আলোচনা।