২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়েলৎসিন মারা গেছেন

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৭৬ বছর। ক্রেমলিনের এক মুখপাত্র সোমবার একথা জানিয়েছেন। মুখপাত্র জানান, ইয়েলৎসিন হৃদরোগে ভুগছিলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Apr 2007, 09:13 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ইয়েলৎসিন ছিলেন কমিউনিস্ট উত্তর রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট। তিনি পরপর দুবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

১৯৯১ সালের ডিসেম্বরে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ পদত্যাগ করার পর ইয়েলৎসিনই ছিলেন রাশিয়ার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। ১৯৯১ সালের আগস্টে তিনি গর্বাচভের গ্লাসনস্ত ও পেরোস্ত্রোইকা যুগের অবসান ঘটানোর অভ্যুত্থান প্রতিহত করার নেতৃত্ব দেন।