বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৩
বাগদাদে আবারও কয়েকদফা আত্মঘাতী বোমা হামলায় ২৩ জন নিহত হয়েছে। বাগদাদের সুরক্ষিত গ্রীন জোনের কাছে একটি রেস্টুরেন্টে বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে তিন জন।
মসুল নগরীর কাছে আরেকটি আত্মঘাতী গাড়ী বোমা হামলায় নিহত হয়েছে অন্ততপক্ষে ১০ জন এবং আহত হয়েছে ২০ জন। বাকুবায় আরেক দফা গাড়ীবোমা হামলায় ১০ নিহত এবং আরো ১০ জন আহত হয়েছে । পুলিশ একথা জানিয়েছে।
বাগদাদ থেকে পুলিশ জানায়, গ্রীন জোন এবং কারাদাত মরিয়ম এলাকার মাঝামাঝি জায়গায় একটি রেস্টুরেন্টে আত্মঘাতী হামলাকারী পায়ে হেঁটে প্রবেশ সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটনায়। ওদিকে মসুলে কুর্দিদের রাজনৈতিক কার্যালয়ে বোমা হামলা হয়। আর বাকুবায় একটি পুলিশ ভবনে গাড়ী বোমা হামলা চালায় জঙ্গিরা।
এর আগের দিনই রোববার ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্টেশনে দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায় জঙ্গিরা। এতে কমপক্ষে ১০ জন নিহত এবং ৭৫ জন আহত হয়। হামলাকারী দুজন গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে।
মধ্য ফেব্রুয়ারিতে বাগদাদে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিরপত্তা অভিযান শুরুর পর দাঙ্গা কিছুটা কমে আসলেও বন্ধ করা যাচ্ছেনা আত্মঘাতী হামলার ঘটনা।
পুলিশ জানায়, হতাহতদের মধ্যে পুলিশ এবং সাধারণ লোকও রয়েছে।
ইরাকে জাতিগত সহিংসতা যাতে সর্বাত্মক গৃহযুদ্ধে রূপ না নেয় সে লক্ষ্যে দু মাস আগে মার্কিন ও ইরাকি বাহিনী বাগাদদে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করে।
