২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার নতুন সেনাপ্রধান কিম কায়োক সিক

উত্তর কোরিয়া নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করেছে। নতুন চিফ অফ আর্মি স্টাফের নাম কিম কায়োক সিক। সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার ইয়নহ্যাপ বার্তা সংস্থা রোববার একথা জনিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Apr 2007, 03:45 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

কিম কায়োক সিকে’র পূর্বসূরীকে ‘ন্যাশনাল ডিফেন্স কমিশন’ এর একজন ডেপুুটি হিসেবে নিয়োগ দেওয়ায় এ পরিবর্তন আনা হল। আগের সেনাপ্রধান ১২ বছর ধরে দায়িত্ব পালন করছিলেন।

কোরিয়ান পিপলস আর্মির নতুন প্রধানের দায়িত্ব গ্রহণের পরপরই দেশটির নেতা কিম জং ইলের সঙ্গে দুটি সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন কিম কায়োক সিক।

১১ এপ্রিল উত্তর কোরিয়ার সুপৃম পিপলস এসম্বলির বৈঠকের পর পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় কিম ইয়ং ইল-কে। তবে প্রধানমন্ত্রী পদে এ পরিবর্তনের কোন কারণ জানানো হয়নি।

সেনাপ্রধান কিম কায়োক সিক ১৯৪০ সাল জন্মগ্রহণ করেন। তিনি পিপলস আর্মির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং দেশটির তিনি সুপৃম পিপলস এসেম্বলিরও একজন সদস্য।