২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্টেশনে রোববার দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭৫ জন। হামলাকারী দুজন গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে ঢুকে পড়লে এ ঘটনা ঘটে। পুলিশ এ খবর জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Apr 2007, 03:28 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

মধ্য ফেব্রুয়ারিতে বাগদাদে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিরপত্তা অভিযান শুরুর পর শিয়া অধুষ্যিত ‘আল-বেয়ার’ এলাকায় এ হামলা ইরাকি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সংঘটিত ভয়বহ হামলাগুলোর অন্যতম।

পুলিশ জানায়, হতাহতদের মধ্যে পুলিশ এবং সাধারণ লোকও রয়েছে। তাছাড়া, বিস্ফোরণে পুলিশের কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। পুলিশ স্টেশনও ক্ষতিগস্ত হয়।

ইরাকে জাতিগত সহিংসতা যাতে সর্বাত্মক গৃহযুদ্ধে রূপ না নেয় সে লক্ষ্যে দুই মাস আগে মার্কিন ও ইরাকি সেনাবাহিনী রাজধানী বাগাদদে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করে।

অতিরিক্ত সেনা উপস্থিতির ফলে বাগদাদে জাতিগত সহিংসতার হার কমেছে। কিন্তু এখনো বন্ধ হয়নি গাড়িবোমা হামলার ঘটনা।

গত বুধবার বাগদাদে কয়েক দফা গাড়িবোমা হামলায় প্রাণহানি হয় প্রায় ২০০ জনের।