২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিমানটির পাইলট নিহত হয়েছেন। দক্ষিণ ক্যারোলিনায় শনিবার এ দুর্ঘটনা ঘটে। একটি ‘প্রদর্শনী মহড়ায়’ অংশগ্রহণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Apr 2007, 12:00 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

দক্ষিণ ক্যারোলিনার বেফোর্টে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জনপ্রিয় এ প্রদর্শনী মহড়ায় হাজার হাজার দর্শক অংশগ্রহণ করেন। একজন প্রত্যক্ষ্যদর্শী জানান, ছয়টি ব্লু এঞ্জেল জেট বিমানের একটি দলীয় মহড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

রাজ্যের স্থানীয় সরকারি কর্মকর্তা কার্ট কোপল্যাণ্ড জানান, দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমানটির পাইলট নিহত হয়েছেন।

প্রদর্শনী দেখতে আসা দক্ষিণ আফ্রিকান নাগরিক ব্রেট হিন্ডশ’ জানান, ছয়টি বিমানের একটি দলীয় মহড়াকালে আকাশে নানা কসরত দেখিয়ে বিমানগুলো ফিরে আসার সময় দূরে কালো ধোঁয়ার একটি কুন্ডলী দেখতে পান তারা।

পাঁচটি বিমান রানওয়েতে ফিরে আসে এবং চারটি বিমানই অবতরণ করে। সবার সামনে থাকা বিমানটি আকাশে চক্কর খেতে থাকে এবং সঙ্গে সঙ্গেই দুটি সামরিক হেলিকপ্টার বিমানটিকে অনুসরণ করে উড়ে যায়। এর পরপরই অ্যাম্বুলেন্সসহ দমকল কর্মীরা ঘটনাস্থলের দিকে ছুটে যান।

বার্তা সংস্থা সিএনএনকে এক প্রত্যক্ষতদর্শী জানিয়েছেন পাশের এয়ার বেইজের কাছে একটি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে একটি বাড়ি ও রাস্তায় থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্থ হলেও পাইলট ছাড়াও আর কারও হতাহত হওয়ার কথা জানা যায়নি।