২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে আঘাত হানতে সক্ষম আরও ক্ষেপণাস্ত্র তৈরির পথে তাইওয়ান

চীনে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আরও ক্ষেপণাস্ত্র তৈরির পথে রয়েছে তাইওয়ান। তাইপের সেনাবাহিনী গত সপ্তাহে কম্পিউটারে স্বল্প দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ক্রজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে দেখেছে, বাস্তবে তৈরি হলে সেগুলো চীনের সমুদ্র তীরে আঘাত হানতে পারবে। তাইওয়ানের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ও স্থানীয় প্রচারমাধ্যম শনিবার একথা জানায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Apr 2007, 04:10 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

সেনাবাহিনীর বার্ষিক মহড়ার সময় কম্পিউটারে এসব অস্ত্রের সক্ষমতা পরীক্ষা করা হয়। ওই মুখপাত্র জানান, এসব ক্ষেপণাস্ত্র লোকালয়ে নয়, বরং চীনের সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত হানার উপযোগী করে গড়ে তোলা যাবে।

তবে এসব ক্ষেপণাস্ত্র তাইওয়ান আদৌ তৈরি করবে কিনা তা নিয়ে প্রতিরক্ষা দপ্তর দ্বিধায় রয়েছে বলে মুখপাত্র জানান।

১৯৪০ এর দশকে গৃহযুদ্ধের পর থেকে তাইওয়ান স্বায়ত্বশাসন পেলেও চীন বরাবরই একে নিজের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। প্রয়োজনে তারা তাইওয়ানের বিরুদ্ধে শক্তি প্রয়োগে পিছপা হবে না বলেও চীন একাধিকবার হুমকি দিয়েছে।

মূল চীনা ভূখণ্ড থেকে তাইওয়ানের দূরত্ব ১০০ মাইল। তাইওয়ান ইতিমধ্যে বিমান ও জাহাজবিধ্বংসী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ওই দূরত্ব অতিক্রম করতে সক্ষম। তবে দেশটির কর্মকর্তাদের মতে, তাদের এসব তৎপরতার পরও চীনের সঙ্গে যুদ্ধ শুরুর তেমন সম্ভাবনা নেই।

তবে চীন তাদের দিকে ৯৮৮টি ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে বলে তাইওয়ান সরকারের ধারণা। তাইপের স্বাধীনতাপন্থী প্রেসিডেন্ট চেন শুই-বিয়ান মনে করেন, চীন ২০১০ সাল নাগাদ বড় ধরনের হামলা পরিচালনার সক্ষমতা অর্জন করবে।