২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের তিনটি শহরে ৩ দফা বিস্ফোরণ

স্পেন সীমান্তে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিনটি শহরে বুধবার রাতে ৩ দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ বৃহস্পতিবার একথা জানিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Apr 2007, 08:39 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বিষ্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। বিস্ফোরণের এক ঘন্টা আগে এ ব্যাপারে এক উড়ো টেলিফোন পায় ফ্রায়ার ব্রিগেড। ওই টেলিফোনেই ফায়ার ব্রিগডকে তিনটি ডিভাইসের বিস্ফোরণ ঘটবে বলে জানানো হয়। কিন্তু ওই ডিভাইসগুলো যথাসময়ে উদ্ধার করতে পারেনি পুলিশ।

বিস্ফোরণে চিবোরে এলাকায় একটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অ্যাপার্টমেন্টটির নির্মাণকাজ চলছিলো। ওই এপার্টমেন্টের সঙ্গে সঙ্গে অন্য আরও তিনটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।