২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিতে অপরিপক্কতার পরিচয় দিলেন রাহুল

ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী বিতর্কিত কয়েকটি মন্তব্য করে রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছেন। দেশের ভবিষ্যৎ নেতা হওয়ার ক্ষেত্রে তার এমন মন্তব্য রাজনীতিতে অপরিপক্কতার পরিচয় বলেই মনে করছেন বিশ্লেষকরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Apr 2007, 06:40 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারাভিযানে ৩৬ বছর বয়স্ক রাহুলই সোনিয়ার নেতৃত্বাধীন কংগ্রেস পার্টির ভরসা। এই প্রদেশে রাজনীতিতে তার পরিবারের অবদানের কথা তুলে ধরে রাহুল ভোট আকৃষ্ট করার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু তার কয়েকটি বিতর্কিত মন্তব্য কংগ্রেস এবং সরকারকে বিব্রতকার অবস্থায় ফেলার পাশাপাশি প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গেও কূটনৈতিক বিরোধ উস্কে দিয়েছে।

প্রথমত, রাহুল বলেছেন, ১৯৯২ সালে তার পরিবার দেশের ক্ষমতায় থাকাকালে বিতর্কিত বাবরি মসজিদ ভাঙা ঠেকাতে পারত। উল্লেখ্য, পিভি নরসীমা রাও ভারতের প্রধানমন্ত্রী থাকাকালে বাবরি মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে মারাত্মক হিন্দু-মুসলিম দাঙ্গা শুরু হয়।

এরকম বিতর্কিত মন্তব্য করা ছ্ড়াাও গত সপ্তায় প্রচারাভিযানকালে ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে ভারতের স্বাধীনতা লাভের জন্য রাহুল নিজ পরিবারের কৃতিত্ব দাবি করেন। আবার তিনি এও বলেন যে, ১৯৭১ সালে পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশের অভ্যূদয়ের জন্য তার পরিবারই দায়ী।

রাহুলের প্রথম মন্তব্যে চটেছেন ভারতের রাজনীতিবিদরা। তারা বলছেন, রাহুল তার নিজের পার্টিরই প্রয়াত প্রধানমন্ত্রীকে আক্রমণ করে কথা বলেছেন। আর ভারতের স্বাধীনতা প্রসঙ্গে নেহেরু-গান্ধী পরিবারের কৃতিত্ব দাবি করে রাহুল ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িত অন্যান্যদের খাটো করেছেন বলেই মনে করছেন তারা। আবার বাংলাদেশের অভ্যূদয়ের কথা তুলে রাহুল পাকিস্তানের বিরক্তি উদ্রেক করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়রে মুখপাত্র তাসনীম আসলাম বলেছেন, “পাকিস্তানকে অস্থিতিশীল করার চেষ্টা যে চলেছে তা আমাদের জানা আছে। রাহুল তার কথার মধ্য দিয়ে প্রথবারের মতো সেকথাই অকপটে স্বীকার করলেন।”