জন্মদিনে খেলনা ভল্লুক উপহার পেলেন পোপ
জন্মদিনে বিশালাকৃতির একটি খেলনা ভল্লুক উপহার পেলেন পোপ বেনেডিক্ট। সোমবার নিজের আশিতম জন্মদিনে এ উপহার পান পোপ।
পোপের সচিব মনসিগনোর জর্জ গ্যানসউইন ভ্যাটিকান রেডিওকে জানান, বিশালাকৃতির ওই খেলনা ভল্লুকটি আসে অজ্ঞাতপরিচয় এক ইতালীয় ভক্তের কাছ থেকে। এটিকে তিনি ‘সুন্দর একটি পশুর প্রতিকৃতি’ হিসেবে আখ্যায়িত করেন।
পোপ অবশ্য নিজের কাছে রাখেননি খেলনাটি, পাঠিয়ে দিয়েছেন জার্মানির গাম্বিনো গেসু (শিশু যিশু) শিশু হাসপাতালে। সেখানকার ছোট ছোট রোগীরা পোপকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠিও পাঠিয়েছে।
বাকি উপহারগুলোর মধ্যে অধিকাংশই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পাঠানো কার্ড, সিডি ও ফুল।
পোপের জন্মদিন উপলক্ষে সোমবার সন্ধ্যায় ভ্যাটিকান সিটিতে ধ্রুপদী সঙ্গীতের একটি কনসার্টেরও আয়োজন করা হয়েছে।
