তুরস্কে ফরাসি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত
তুরস্কের কৃষ্ণ সাগরীয় উপকূলীয় প্রদেশ ত্রাবজনে ফরাসি পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
তবে তাতে আরোহী ৭ জনের কারো প্রাণহানি হয়নি। তুরস্কের সরকারি বার্তাসংস্থা আনাতোলিয়া রোববার এ খবর জানিয়েছে।
হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় কোনো পর্যটক মারা যাননি বলে নিশ্চিত করেছেন ত্রাবজন গভর্নর নূরি অকুতান।
তিনি আরও জানান, হেলিকপ্টারটি যে স্থানে বিধ্বস্ত হয়েছে সেখানকার উদ্দেশে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার রওনা হয়ে গেছে।
