থাইল্যান্ডে বন্যায় ৩৫ জনের প্রাণহানি
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ত্রাং প্রদেশের বন্যায় রোববার মৃতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা একথা জানান।
উদ্ধারকারী দলগুলো এলাকায় ২য় দিনের মতো তল্লাশি অভিযান শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিলিফ সেন্টার জানিয়েছে, বানটাড হিল রেঞ্জ থেকে ১০ কিলোমিটার দূরবর্তী তিনটি জলপ্রপাতের উপর বয়ে যাওয়া ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে আকস্মিক এ বন্যা।
ত্রাং গভর্নর আরনন মানাসভানিচ বলেন, নববর্ষ উৎসব উদযাপনের ছুটি কাটানোর জন্য সাই রুং (রংধনু) ও প্রেই সোয়ান (স্বর্গীয় বন) জলপ্রপাতের নীচে সাঁতার কাটতে গিয়েই অধিকাংশ লোকের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, “তল্লাশি চলছে। তবে আমার বিশ্বাস আমরা হয়তো আরও লাশ পাব নারী ও শিশুদের, যারা সময় মতো পালিয়ে যেতে পারেনি।
নিহতদের মধ্য রয়েছে ১৩টি শিশু-১০টি ছেলে ও তিনটি মেয়ে।
ছুটি কাটানোর জন্য স্থানীয়দের কাছে এ জলপ্রপাতগুলো খুবই জনপ্রিয় গন্তব্য।
