২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি শরণার্থী নিতে মার্কিন সিনেটে নতুন আইন

ইরাক ও আফগান শরণার্থীদের আশ্রয় দিতে মার্কিন সিনেট নতুন আইন অনুমোদন করেছে। বিপদগ্রস্ত এসব মানূষের পাশে দাঁড়াতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। নতুন আইনের আওতায় ৫০০ জন ইরাকি ও আফগান শরণার্থী যুক্তরাষ্ট্রে আশ্রয় পাবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Apr 2007, 09:14 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

কোনোরকম বিতর্ক ছাড়াই মার্কিন সিনেট বৃহস্পতিবার এ আইন অনুমোদন করে। এর আগে বুশ শরণার্থী কম নেয়ার জন্য ডেমোক্রেটদের সমালোচনার শিকার হয়েছিলেন। একইধরনের একটি আইন এখনো হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এর অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছে।

ম্যাসাচুসেটস এর ডেমোক্রেট এডওয়ার্ড কেনেডি এক বিবৃতিতে বলেছেন, ইরাকি এবং আফগানদের বিশ্বাস অটুট রাখতে যুক্তরাষ্ট্র বাধ্য। কারণ, ইরাকি ও আফগান জনগণ সাহসের সঙ্গে আমাদের সঙ্গে কাজ করেছে এবং এজন্য তারা চরম মূল্যও দিয়েছে।

এডওয়ার্ডসহ অন্যান্য আইনপ্রণেতারাও যুদ্ধে উদ্বাস্ত হওয়া এইসব মানুষদের জন্য সহমর্মিতার হাত বাড়াতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়কে চাপ দিচ্ছেন।