২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আটক ৫ ইরানিকে মুক্তি দেবে না যুক্তরাষ্ট্র

ইরাকে আটক পাঁচ ইরানিকে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এর রিপোর্টে একথা বলা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Apr 2007, 02:29 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

ওয়াশিংটন পোস্ট জানায়, ব্যাপক বিতর্কের পর বুশ প্রশাসন ইরানিদের আটক রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ইরাকে আটক অন্য আড়াইশ’ বিদেশির বিষয়টি পুনর্বিবেচনার জন্য ছয় মাস ব্যাপী যে প্রক্রিয়া নেওয়া হয়েছে আটক ইরানিদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, জুলাই মাসের আগে সম্ভবত আর কোনো পুনর্বিবেচনা হচ্ছে না।

ওয়াশিংটন বলছে, ইরাকের কুর্দি শহর আরবিলে মার্কিন সেনাদের ১১ জানুয়ারির অভিযানে আটক পাঁচজন ‘ইরানিয়ান রেভল্যুশনারি গার্ড’ এর সঙ্গে জড়িতÑ যারা ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার জন্য বিস্ফোরক সরবরাহের করে আসছিলো। অন্যদিকে, ইরান বলছে তারা কুটনীতিক। একইসঙ্গে ইরান তাদের মুক্তির দাবি জানিয়ে আসছে ।

ওয়াশিংটন পোস্ট জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ইরানিদের আটকে না রেখে মুক্তি দিতে চেয়েছিলেন এ যুক্তিতে যে, তাদের দিয়ে এখন আর কোনো কাজ হবে না। কিন্তু ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি জোর দেন তাদের আটকে রাখার ওপর।