নাতাঞ্জে কয়েকশ সেন্ট্রিফিউজ ব্যবহার করছে ইরান: এলবারাদি
বাণিজ্যিকভিত্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি করলেও ইরান তার মূল পরমাণু স্থাপনা নাতাঞ্জে মাত্র কয়েকশ সেন্ট্রিফিউজ ব্যবহার করছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএর প্রধান মোহাম্মদ এলবারাদি।
সৌদি আরব সফরে এসে রিয়াদে সাংবাদিকদের তিনি বলেন, “ইরান ৫৪ হাজার সেন্ট্রিফিউজ তৈরির লক্ষ্য নিয়ে নাতাঞ্জের পরমাণু চুল্লি উন্নয়নের কাজ এখনও চালিয়ে যাচ্ছে।”
গত সোমবার ইরান জানায়, তারা বাণিজ্যিকভিত্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে এবং তিন হাজার সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাস প্রবিষ্ট করতে সক্ষম হয়েছে।
