২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদে শিল্পায়ন!

চাঁদে বসবে শিল্প কারখান, সেখানে হবে শিল্পায়ন! শুনতে একটু খটকা লাগলেও এই লক্ষ্য নিয়ে রাশিয়া এখন মহাকাশ পরিবহন ব্যবস্থার ওপর কাজ করছে। জানিয়েছেন রুশ মহাকাশ সংস্থা আরকেকে এনার্জিয়ার প্রধান। নতুন এই পরিবহন ব্যবস্থার নাম ক্লিপার/প্যারোম।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Apr 2007, 11:26 AM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে আরকেকে এনার্জিয়ার প্রধান ও মহাকাশ বিজ্ঞানী নিকোলাই সেবা¯িতয়ানোভ বলেন, “এ ধরনের উচ্চাভিলাষী পরিকল্পনার জন্য অনেক সময় আমরা সমালোচনার মুখোমুখি হলেও চাঁদে শিল্পায়ন নিয়ে ভাবার সময় এসেছে।”

আটত্রিশ বছর আগে যুক্তরাষ্ট্র চাঁদে প্রথম নভোচারী পাঠিয়েছিল। তাদের সঙ্গে টক্কর দিতে রাশিয়া নিয়ে আসে সয়ুজ রকেট। কিন্তু সে প্রযুক্তি মহাকাশচারীদের পৃথিবীর বাইরে নিয়ে গেলেও এখন তা পুরনো হয়ে গেছে। এখন আর কোনো রোমাঞ্চ নেই তাতে। সয়ুজ রকেটের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির ক্লিপার পদ্ধতি পর্যটকদের নিয়ে যাবে মহাশূন্যে। উন্মোচিত হবে চাঁদে শিল্পায়নের নতুন এক দিক। অন্তত রাশিয়া এমনটিই আশা করছে।

সৌখিন পর্যটকদের আকর্ষণ করতে গঠিত মহাকাশ ভ্রমণ সংস্থার এক নির্বাহী সোমবার বলেছেন, চাঁদের চারপাশে প্রদক্ষিণ করাতো এখন মুঠোর মধ্যেই, পরবর্তী পদক্ষেপ হবে চাঁদের মাটিতে পর্যটকদের পায়ের ছাপ ফেলার কাজটি।

পর্যটকদের মহাশূন্যে ভ্রমণের জন্য ওই নির্বাহী রাশিয়ার সঙ্গে যৌথভাবে পাঁচটি ফ্লাইটের আয়োজন করেছেন।

এ প্রসঙ্গে অরবিটাল স্পেস সেন্টারের ভাইস প্রেসিডেন্ট ক্রিস ফারানেত্তার মত হলো, ‘সাধারণ মানুষকে চাঁদে পাঠানোটা জরুরি’। মস্কোর কাছে অবস্থিত রুশ অভিযান নিয়ন্ত্রণ কেন্দ্রে বসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই বলেছেন তিনি।

এই যেমন, সঙ্গী দুই রুশ মহাকাশচারীকে নিয়ে সয়ুজ রকেটে চড়ে গত সোমবার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেছেন মার্কিন মহাকাশ পর্যটন চার্লস সিমোনি। বিশ্বের পঞ্চম এই মহাকাশ পর্যটক মহাকাশে থাকবেন ১২ দিন। আর এজন্য তিনি খরচ করেছেন আড়াই কোটি ডলার।

মহাকাশ পর্যটকরা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যেতে প্রশিক্ষণবাবদ খরচ করছেন দুই থেকে আড়াই কোটি ডলার।

এ নিয়ে ফারানেত্তা তো খুবই আশাবাদী। তার মতে, মহাকাশে সাধারণ মানুষজন পাঠানো খুবই সম্ভব।

“এটা এখন আর কোনোভাবে শুধু স্বপ্নেই সীমাবদ্ধ থাকবে না।”

বিশ্বসভ্যতা যতো এগিয়ে যাচ্ছে, পৃথিবীর প্রাকৃতিক সম্পদও ততো দ্রুত কমে আসছে। এই প্রেক্ষাপটে মহাকাশে আবাস নির্মাণের ধারণা অপ্রাসঙ্গিক নয়। কিন্তু মুস্কিল হলো, শিল্পায়নের ফলে মহাকাশ দূষণের সম্ভাবনার বিষয়টিও পুরোপুরি এড়িয়ে যাওয়া যাচ্ছে না।