২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শর্তযুক্ত সাহায্যের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে পাকিস্তান

সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং গণতান্ত্রিক সংস্কার আনতে পাকিস্তানকে দেয় সামরিক সাহায্য শর্তযুক্ত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন সেদেশের প্রধানমন্ত্রী শওকত আজিজ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Apr 2007, 06:15 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

এ ধরনের পদক্ষেপে শর্ত না দিতে মার্কিন ডেমোক্রেট দলের নেতৃস্থানীয় সদস্যদের পক্ষ থেকে একটি প্রস্তাব উত্থাপনের পর পাকিস্তান এ মন্তব্য করলো।

পাকিস্তানের ইংরেজি দৈনিক নিউজ-এর ওয়েবসাইটে বুধবার এ ধরনের খবর দেখার পর ডেমোক্রেট সিনেটর ক্রিস ডড, জন কেরি ও জোসেফ বিডেন ওই প্রস্তাব দেন।

ইসলামাবাদে পাকিস্তান ও মার্কিন সেনাবাহিনীর এক যৌথ সিম্পোজিয়ামে প্রধানমন্ত্রী আজিজ বুধবার বলেন, “সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের ত্যাগের কথা বিবেচনা করে দেশটির ওপর কঠোর শর্ত আরোপ করে কোনো আইনে অনুমোদন দেওয়া হলে এ দেশের জনগণের ওপর নেতিবাচক প্রভাব পড়বে এবং এর বিরূপ প্রতিক্রিয়া হতে পারে।

বাইশ দেশের সেনাবাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি বলেন, “যেকোনো দেশের সার্বভৌমত্ব ও অখণ্ড ভূখণ্ড অত্যন্ত পবিত্র একটি বিষয়। আমাদের সেনাবাহিনী নিজেদের ভূখণ্ড রক্ষায় যেকোনো ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।”

“পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি করাটা কাজের কথা নয় এবং এতে কেবল আমাদের শত্রুরাই লাভবান হবে।”

নিজেদের মধ্যকার সমস্যা সমাধানে চিন্তাশীল কূটনৈতিক তৎপরতার ওপর জোর দেন আজিজ।

এছাড়া, আফগান সীমান্তে বসবাসকারী বিভিন্ন গোত্রের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরের ঘটনাকে একটি সাফল্য হিসেবে আখ্যায়িত করেন তিনি।