এক-তৃতীয়াংশ রোগী জরায়ু ক্যান্সারের সঠিক চিকিৎসাসেবা পায় না
আমেরিকার প্রতি তিনজন জরায়ু ক্যান্সারে আক্রান্ত রোগীর মধ্যে একজন প্রয়োজনীয় চিকিৎসা সেবা পায় না। গত সোমবার একদল গবেষক তাদের রিপোর্টে এই তথ্য জানিয়েছেন।
সবচে ভয়ংকর ব্যাপার হচ্ছে ৭০ বছরের অধিক বয়স্ক রোগী, যাদের গায়ের রঙ কালো বা যারা স্পেনিয় তারা সাধারনত ক্যান্সারের চিকিৎসা পায় না। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এর ড. বারবারা গফ ও তার সহযোগীরা গবেষনায় এই ফলাফল পেয়েছেন।
তারা সুপারিশ করেছেন, যেসব জরায়ূ ক্যান্সার রোগী প্রধানত বয়স, জাতি বা সামাজিক-অর্থনৈতিক কারণে ক্ষতির সম্মুখীন তাদের অগ্রাধিকার ভিত্তিতে সার্জারি করা উচিত।
গফের দল আমেরিকার ৯টি স্টেটে হাসপাতালে রের্কড ঘেঁটে দেখেছেন যেসব কেন্দ্রে ক্যান্সারের বিশেষজ্ঞ নেই সেখানেও এই সব রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
উল্লেখ্য, আমেরিকান ক্যান্সার সোসাইটি আশঙ্কা করছে আমেরিকায় ২০০৭ সালে ২২ হাজার ৪৩০ জন জরায়ু ক্যান্সারে আক্রান্ত হবে। এর মধ্যে ১৫ হাজার ২৮০ জন মারা যাবে।
