২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানকে শান্তি পরিকল্পনায় ‘নমনীয়’ হওয়ার আহ্বান চীনের

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান প্রস্তাবিত দারফুর শান্তি পরিকল্পনায় আরও নমনীয় হওয়ার পাশাপাশি ওই এলাকার মানবিক পরিস্থিতির উন্নয়ন করার জন্য সুদানকে আহ্বান জানিয়েছে চীন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Apr 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

খার্তুমের সম্মতি ছাড়া জাতিসংঘ সেনাদের প্রত্যাখান করা নিয়ে পশ্চিমা সরকার এবং মানবাধিকার কর্মীদের ক্রমবর্ধমান সমালোচনার মুখে রয়েছে চীন। সুদানের তেলের বড় ক্রেতা দেশ চীন।

চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঝাই জুন রোববার খার্তুমে প্রেসিডেন্ট ওমর হাসান আল-বাশারকে বলেছেন, দারফুর শান্তি প্রক্রিয়ায় একটি ‘গঠনমূলক ভূমিকা’ রাখতে চীন আগ্রহী।

সিনহুয়া জানায়, ঝাই বলেন, ‘‘সুদান আনানের পরিকল্পনা, দারফুরের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি উন্নয়ন অব্যাহত রাখা এবং দারফুরের রাজনৈতিক প্রক্রিয়ায় গতি সঞ্চারে আরও নমনীয়তা প্রদর্শন করতে পারতো বলেই তিনি মনে করেন।”

ধারণা করা হয়, জাতিগত উত্তেজনা ২০০৩ সালে সংঘাতে রূপ নেয়ার পর দারফুরে দুই লাখের বেশি লোকের প্রাণহানি হয়েছে এবং সেই থেকে প্রায় ২৫ লাখ লোক গৃহহীন হয়ে আশ্রয় নিয়েছে শরণার্থী শিবিরে।

দারফুরে জাতিসংঘের বৃহৎ সংখ্যক সেনা মোতায়েনের আন্তর্জাতিক দাবি প্রত্যাখান করে আসছে সুদান। আনান পরামর্শ দিয়েছেন, আফ্রিকান ইউনিয়ন-জাতিসংঘ সেনাদের একটি যৌথ বাহিনী মোতায়েনের। কিন্তু খার্তুম সে পরামর্শও প্রত্যাখান করেছে।