ভারতে গাড়িতে বিস্ফোরণে নিহত ১৬
ভারতের দক্ষিণে তামিল নাড়ু রাজ্যে শনিবার একটি গাড়িতে বিস্ফোরণ হয়ে ১৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
নিহতদের অনেকেই উৎসুক গ্রামবাসী যারা ওই জিপ গাড়িটিতে আগুন ধরে যাওয়ার পর তা দেখতে এসেছিলেন।
জিপটি একটি কারখানা থেকে বিস্ফোরক বহন করে আনছিল। তামিল নাড়ুর রাজধানী চেন্নাই থেকে প্রায় ২০০ কিমি দক্ষিণে তিন্ডিভানাম শহরের কাছে মহাসড়কে পৌঁছানোর পর এর ইঞ্জিনে আগুন ধরে যায়।
পুলিশের এক মুখপাত্র জানান, বিস্ফোরণটি এতো শক্তিশালী ছিল যে এর পেছনে থাকা একটি গাড়িও বিধ্বস্ত হয়।
