২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা করেছেন কারজাই

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই শুক্রবার প্রথমবারের মতো জানান, দেশে শান্তি ফেরানোর বিষয়টি নিয়ে তিনি তালেবানদের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Apr 2007, 07:55 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

কারজাই এর আগেও তালেবানদের শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তার কয়েকজন উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্র জানায়, ওই প্রস্তাব শর্তসাপেক্ষ ছিলো।

শুক্রবার কারজাই পলাতক তালেবান নেতা মোল্লা ওমরসহ আফগানদের প্রতি আলোচনায় বসার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তালেবানরা ক্ষমতা হারানোর পর আফগানিস্তানে চলমান হানাহানির অবসান ঘটানোই তার এ আহ্বানের লক্ষ্য।

প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে কারজাই বলেন, “সরকারের বিভিন্ন মহলের সঙ্গে তালেবানদের দীর্ঘদিনের বৈঠক থেকে আমরা আলোচনার জন্য প্রতিনিধি পেয়েছি। অন্য আরো অনেক তালেবান প্রতিনিধিও আমাদের সঙ্গে কথা বলতে আসছেন’’।

কোন তালেবান প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন তা না জানিয়ে কারজাই বলেন, “কয়েকজন তালেবান আমার সঙ্গে কথা বলেছেন।” এ ব্যাপারে কারজাই বিস্তারিত কিছু জানাননি।