২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেন্টাগনের এশিয়া বিষয়ক প্রধানের পদত্যাগ

পেন্টাগনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক বেসামরিক প্রধান রিচার্ড ললেস পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Apr 2007, 11:44 AM

Updated : 26 Apr 2022, 02:12 PM

নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ব্যক্তিগত কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন রিচার্ড ললেস। দু’-এক সপ্তাহের মধ্যে তিনি দায়িত্ব ছাড়বেন।

জাপান ও দক্ষিণ কোরিয়ায় সামরিক ঘাঁটি নিয়ে সৃষ্ট জটিলতা এড়াতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রিচার্ড ললেসের।

তবে এমন এক সময় তিনি পদত্যাগ করলেন, যখন কি না চীনের সঙ্গে সামরিক ক্ষেত্রে সম্পর্ক গড়ে তোলার বিষয়টিতে গুরুত্ব দিয়ে এগুতে চাইছে যুক্তরাষ্ট্র।

অনেক বিশ্লেষক বলছেন, সামরিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীন। দেশটির সামরিক শক্তি বিষয়ে কয়েক সপ্তাহের মধ্যে কংগ্র্রেসে রিপোর্ট দাখিল করতে যাচ্ছে পেন্টাগন।

তবে এর সঙ্গে ললেসের পদত্যাগের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।