২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় ইইউ

ইউক্রেনের রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার ইইউর এক মুখপাত্র বলেছেন, ইউক্রেনের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা। পশ্চিমপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইউশচেঙ্কোর পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার ঘোষণায় এ সংকট চূড়ান্ত আকার ধারণ করে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Apr 2007, 06:26 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ইইউ মুখপাত্র বলেছেন, “বর্তমান সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য সব রাজনৈতিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।”

ইউক্রেনের এ সংকটে কোনো ধরনের হস্তক্ষেপ কিংবা মধ্যস্থতা করার কথা ভাবা হচ্ছে কিনা এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা মনে করি যে সেখানে একটি রাজনৈতিক সংকট চলতে থাকলেও অভ্যন্তরীণভাবেই তার সমাধান সম্ভব।”