২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিসির সাংবাদিক অপহরণের প্রতিবাদে ফিলিস্তিন সাংবাদিকদের ধর্মঘট

গত মাসে অপহৃত বিবিসির সাংবাদিক অ্যালান জনস্টোনের অপহরণের প্রতিবাদে ফিলিস্তিন সাংবাদিকরা সোমবার থেকে তিনদিনের ধর্মঘট শুরু করেছেন। জনস্টোনের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার মন্ত্রিসভার বৈঠকসহ অন্যান্য অনুষ্ঠান বর্জনেরও পরিকল্পনা করেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Apr 2007, 04:03 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

মার্চের ১২ তারিখে নিজ কার্যালয় থেকে ফেরার পথে জনস্টোনকে অপহরণ করা হয়। এরপর থেকে তার কোনো খবর পাওয়া যায়নি।

জনস্টোনই সম্ভবত একমাত্র পশ্চিমা সাংবাদিক যিনি অপহৃত হওয়ার আগ পর্যন্ত বিবিসির সার্বক্ষণিক সংবাদদাতা হিসেবে গাজায় কর্মরত ছিলেন। ২০০৬ সালে সারা বছর ধরে বহু সাংবাদিক ও ত্রাণকর্মী অপহৃত হওয়া সত্ত্বেও জনস্টোন গাজা ছেড়ে যাননি। তবে অপহৃতদের সবাইকে কয়েকদিন পরই অক্ষত অবস্থায় মুক্তি দেওয়া হয়।

অন্যান্য অপহৃত সাংবাদিকরা অক্ষত অবস্থায় মুক্তি পেলেও জনস্টোনের পরিণতি এখনও অজ্ঞাত। ফিলিস্তিন সরকার তাকে খুঁজে বের করার শপথ নিলেও তার পরিণতি সম্পর্কে এখনও কিছুই জানাতে পারেনি।

গাজা উপত্যকায় অপহৃত কোনো সাংবাদিককে এতোদিন অন্তরীণ রাখা হয়নি।