২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচিতে অচিরেই নতুন খবর শোনাবেন আহমাদিনেজাদ

ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে দেশবাসীকে অচিরেই নতুন খবর শোনানোর অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। ইরানের বার্তা সংস্থা ‘ইরনা’য় আহমাদিনেজাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘‘দেশবাসী খুব শিগগিরি পরমাণু কর্মসূচিতে অগ্রগতির নতুন খবর পাবে’’।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Apr 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ইরান বরাবরই পরমাণু বোমা বানানোর অভিযোগ অস্বীকার করে আসলেও পশ্চিমাদের ধারণা, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে তেহরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। এ পরিস্থিতিতে আহমাদিনেজাদ দেশবাসীকে কি নতুন খবর শোনাবেন এবং তা কখন সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তবে মঙ্গলবার আহমাদিনেজাদ একটি সংবাদ সম্মেলন ডেকেছেন। নতুন খবরটি ওই সম্মেলনেই তিনি দেবেন বলে মনে করা হচ্ছে।

কূটনীতিকরা বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) কিছুদিনের মধ্যেই ইরানকে মাটির নীচের পরমাণু স্থাপনায় ক্যামেরা বসাতে রাজী করানোর জন্য চাপ দিচ্ছে। ইরান এর বিরোধিতা করলে তেহরানের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকে বসারও চিন্তাভাবনা করছে আইএইএ।

পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য জাতিসংঘ ইতমধ্যেই ইরানের ওপর ২য় দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের দাবি, তারা বিদ্যুৎ উৎপাদনের জন্যই এই কর্মসূচি চালাচ্ছে। কিন্তু বিশ্ব সম্প্রদায় মনে করছে, ইরান তলে তলে পরমাণু বোমা বানানোরই চেষ্টা করছে।