২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নৌসেনাদের নিয়ে জল ঘোলা করছে যুক্তরাজ্য: আহমাদিনেজাদ

আটক নৌসেনাদের নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার জন্য যুক্তরাজ্যকেই দায়ী করেছেন ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরানি প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে শনিবার তেহরান রেডিও এ কথা জানায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Apr 2007, 04:34 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

রেডিওর খবরে বলা হয়, ওই দিন ইরাক সীমান্তবর্তী শহর খুজিস্তানে এক জনসভায় ভাষণ দেন প্রেসিডেন্ট আহমাদিনেজাদ। ওই শহর উপকূলেই গ্রেপ্তার করা হয় ১৫ ব্রিটিশ নৌসেনাকে।

আহমাদিনেজাদ বলেছেন, “অবৈধ অনুপ্রবেশের দায়ে ব্রিটিশদের আটক করার পর যুক্তরাজ্য সরকার এর জন্য একবারের মতোও ক্ষমা প্রার্থনার ধার ধারেনি। উপরন্তু আন্তর্জাতিক সংস্থাগুলোয় ধর্না দিয়ে যাচ্ছে। তারা অপরাধ করে ব্যাপারটিকে এমনভাবেই তুলে ধরছে যেন অপরাধটা আমাদেরই।”

যুক্তরাজ্যের এ ধরনের তৎপরতা সমস্যা সমাধানের পথটি জটিল করে তুলছে বলে মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলী হোসেইনি বলেছেন, “নৌসেনা ইস্যুতে যুক্তরাজ্য তাদের আচরণ পরিবর্তন করে কিনা, তা পর্যবেক্ষণ করছে তেহরান। এর ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

টেলিভিশনে আটকদের ছবি প্রচারের সমালোচনার জবাবে তিনি বলেন, “তাদের পরিবারকে আশ্বস্ত করার জন্যই কাজটি করা হয়। এতে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।”