২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নৌসেনাদের উদ্ধার অভিযানের গুজব অস্বীকার করেছে ব্রিটেন

ইরানে আটক ১৫ নৌসেনাকে উদ্ধারে সেখানে সেনাবাহিনী পাঠানোর গুজন অস্বীকার করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লন্ডনে বলেন, এটা একদমই গুজব। এর কোনো সত্যতা নেই।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2007, 02:57 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

তিনি অভিযোগ করেন, এ গুজবের কারণেই মঙ্গলবার দিন শেষে তেলের দাম পাঁচ ডলার বেড়ে ৬৮ ডলারের বেশি হয়েছে এবং বুধবারও তা অব্যাহত আছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ব্যাপারে যে গুজব ছড়িয়েছে তাও নাকচ করে দিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

পনের ব্রিটিশ নৌসেনাকে ইরানে আটকে রাখার সময় দ্বিতীয় আরেকটি বিমানবাহী মার্কিন রণতরী পারস্য উপসাগরে পৌঁছানোয় এ গুজবের সৃষ্টি হয়। এর আগে কেবল ২০০৩ সালে ইরাকে মার্কিন হামলা শুরুর সময়ই পারস্য উপসাগরে মার্কিন রণতরী অবস্থান নিয়েছিল।