পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা
পশ্চিম তীরে মঙ্গলবার দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আল আকসা ব্রিগেড দাবি করেছে, নিহতরা তাদের গ্র“পের সদস্য।
নাবলুসে আল আকসা ব্রিগেড এ হত্যাকাণ্ডের কথা মাইকে প্রচার করে। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ দুই জন নিহত হওয়ার কথা স্বীকার করেন।
এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, নাবলুসে ফিলিস্তিনি বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। তবে হতাহতের বিষয়টি তারা নিশ্চিত করতে পারেনি।
সেনাবাহিনীর মুখপাত্র জানান, এটা বিশেষ কোনো অভিযান নয়, নৈমিত্তিক অভিযানেরই একটি অংশ।
