২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ক্ষমা চাইলেন জাপানের প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নারীদের পতিতাবৃত্তিতে বাধ্য করা নিয়ে মন্তব্যের জন্য অবশেষে ক্ষমা চেয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2007, 03:57 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

জাপানি প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীন ও কোরিয়াসহ অন্যান্য দেশের নারীদের পতিতাবৃত্তিতে জাপান সরকার ও সেনাবাহিনী বাধ্য করেছিল, এমন কোনো প্রমাণ নেই।”

ওই মন্তব্যের পর দেশে ও বিদেশে সমালোচনার মুখে পড়েন শিনজো আবে।

সোমবার সংসদীয় কমিটির এক বৈঠকে আবে বলেন, “জাপানের প্রধানমন্ত্রী হিসেবে আমি সবার কাছে ক্ষমা চাই। কনো স্টেটমেন্টের কথা মনে করে তার জন্যও ক্ষমা চাইছি আমি।”

১৯৯৩ সালে ‘কনো স্টেটমেন্ট’ নামে পরিচিত ওই বিবৃতির মাধ্যমে বিশ্বযুদ্ধের সময় পতিতাবৃত্তির সঙ্গে জাপানের সামরিক বাহিনীর সম্পৃক্ততার কথা স্বীকার করা হয়।