মৃত্যুর সঙ্গে বোঝাপড়া করে এলেন ক্যাস্ত্রো : শাভেজ
“বেশ কিছুদিন মৃত্যুর কাছাকাছি বসবাস এবং মৃত্যুর সঙ্গে বোঝাপড়া করে এলেন ফিদেল ক্যাস্ত্রো,” বন্ধুর সুস্থ হয়ে ওঠায় শনিবার এভাবেই আনন্দ প্রকাশ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ।
“যখন ফিদেল অসুস্থ হয়ে বিছানায় পড়ে ছিলেন সে সময় তার অবস্থা এবং এখন তার অবস্থার মধ্যে আকাশ - পাতাল তফাৎ। এখন তিনি অনেক সুস্থ - সবল,” বলেন শাভেজ।
মৃত্যুর কাছাকাছি বসে ফিদেল আমাকে বলেছিলেন, “শাভেজ! আমি মরে যেতে প্রস্তুত আছি। আমার জন্য ভেবো না। কিন্তু তোমার কোনোভাবেই মরা চলবে না !”
এর আগে মঙ্গলবার কিউবার মন্ত্রিসভার একজন মন্ত্রী জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং শিগগিরই দেশ পরিচালনায় ফিরে আসতে সক্ষম হবেন আশি বছরের এই অবিসংবাদিত নেতা।
