২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলারুশের দাবি, সোমালিয়ায় ক্ষেপণাস্ত্রের সাহায্যে বিমান ভূপাতিত করা হয়

সোমালিয়ায় শুক্রবার বিধ্বস্ত বিমানটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে বেলারুশ। ওই ঘটনায় বেলারুশের ১১ নাগরিক নিহত হন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 06:04 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

বেলারুশের যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়া পেরেস্তোরোনিনা শনিবার মিনস্কে সাংবাদিকদের বলেন, “বিমানটি ভূপাতিত করা হয়েছে। আমরা যে তথ্য পেয়েছি তাতে নিশ্চিত হওয়া গেছে যে সেনা অভিযানেই ওই ঘটনা ঘটেছে। ভূপৃষ্ঠ থেকে ১৫০ মিটার উচ্চতায় এর ওপর আঘাত আসে। ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

তিনি জানান, বিমানটিতে সাতজন ক্রু ও চারজন প্রকৌশলী ছিলেন। বেলারুশের একটি বেসরকারি কোম্পানির মালিকানাধীন ওই বিমানে চড়ে সেদেশের অপর বিমানের যান্ত্রিক ত্র“টি সারাতে মোগাদিসু গিয়েছিলেন তারা।

সিনিয়া আরও জানান, নিহতদের সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ। তবে তাদেরও জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই।

সোমালিয়া রেডিওর খবরে ও ইসলামপন্থীদের ওয়েবসাইটে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলায় বিমানটি বিধ্বস্ত হয়। তবে সোমালিয়া সরকার বলছে, এটা নিছকই একটি দুর্ঘটনা।