হানিয়ার সঙ্গে দেখা করবেন না জাতিসংঘ মহাসচিব
মধ্যপ্রাচ্য সফরকালে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কোনো ইচ্ছা নেই জাতিসংঘ মহাসচিব বান কি মুনের। কায়রোতে শনিবার সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
মিশর সফররত জাতিসংঘ মহাসচিব বলেন, “প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং হামাসের সদস্য নয়, মন্ত্রিসভার এমন সদস্যদের সঙ্গে দেখা করব আমি। এ সময় আমি তাদের জানাব যে, সংক্ষিপ্ত সফরসূচিতে প্রধানমন্ত্রী হানিয়ার সঙ্গে দেখা করার কোনো সুযোগ নেই আমার।”
তবে বান কি মুন জানিয়েছেন, ফিলিস্তিনের অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
প্রসঙ্গত এ দুজন মন্ত্রী হামাস বা ফাতাহ কোনো দলেরই সদস্য নন।
