গাজায় সংঘর্ষ অব্যাহত, এক শিশুর মৃত্যু
গাজায় হামাস ফাতাহ সংঘর্ষে এক শিশু মারা গেছে। ঐক্য সরকার গঠনের পর নতুন করে শুরু হওয়া সংঘর্ষের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলে ওই ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্র একথা জানিয়েছে।
গাজার উত্তরাঞ্চলে হামাস ফাতাহ বন্দুকযুদ্ধের কবলে পড়ে দুই বছর বয়সী ওই শিশুটি প্রাণ হারায় এবং তার এক বয়স্ক আত্মীয়া আহত হন। হাসপাতাল কর্তৃপক্ষ একথা জানান।
দুই গ্র“পের কেউই এ হত্যাকাণ্ড সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
এদিকে একইদিনে অন্য এক ঘটনায় ৪৫ বছর বয়সী এক ব্যাক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন গাজায়। তবে এ ঘটনাটি হামাস ফাতায় সংঘর্ষের সঙ্গে সম্পৃক্ত কি না তা জানা যায়নি।
নতুন করে সংঘর্ষ শুরুর ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া। বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন হানিয়া। প্রধানমন্ত্রীর এক মুখপাত্র একথা জানান।
হামাস ফাতাহ নতুন সংঘর্ষের সঙ্গে কয়েকটি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হামাসের এক স্থানীয় নেতা হামদান আসসুফি-কে অপহরণ করেছে অজ্ঞাত ব্যক্তিরা।
এ ঘটনায় ফাতাহকে দায়ী করা হলেও এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি ফাতাহ। তবে হামাস ক্যাডাররা হুঁশিয়ার করে দিয়ে বলেছে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে ‘ব্যবস্থা’ নেবেন তারা।
