২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে সেনাবাহিনীর ওপর বিদ্রোহীদের গোলাবর্ষণ

দক্ষিণ ফিলিপাইনে সেনাবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে বৃহস্পতিবার গোলাবর্ষণ করেছে মুসলিম গেরিলারা। সামরিক বাহিনীর একজন মুখপাত্র এ কথা জানান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 05:33 AM

Updated : 26 Apr 2022, 02:06 PM

সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জুলিয়েতো অন্দো বলেন, “মিডসায়াপের সামরিক ক্যাম্প লক্ষ করে মর্টার থেকে গোলা ছোড়া হয়। এতে শিবিরের কোনো ক্ষয়ক্ষতি না হলেও কাছের কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়।”

হামলার জন্য মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট (এমআইএলএফ) কে দায়ী করছে সেনাবাহিনী। এ ধরনের হামলা আরও হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন জুলিয়েতো।

এর আগে জমি নিয়ে বিতর্কের জের হিসেবে সোমবার মিডসায়াপের তিনটি গ্রামে সেনাবাহিনীর সঙ্গে এমআইএলএফ বিদ্রোহীদের রাতভর সংঘর্ষে ২০ জন নিহত হন।